বেআইনি পোস্ত খোসা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।
জানা যায়, সোমবার রাতে বৈষ্ণব নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কের ১৭ মাইল এলাকায়। সেখান থেকে ৫৫ কেজি বেআইনি পোস্ত খোসা সহ দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই দুই জনের নাম মানিরুদ্দিন সেখ, ও সামাউন সেখ। বাড়ি কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। ঘটনায় ধৃত দুই জনকেই মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/PiPzusGxpwM